হাদিসসমূহ
#2186
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। আবদুর রহমান (রাঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) আশআছ ইবনে কায়েস (রাঃ) এর নিকট রাষ্ট্রের গোলামসমূহের মধ্য থেকে একটি গোলাম বিক্রয় করে। পরে তার মূল্য নিয়ে তাদের মধ্যে মতভেদ হয়। ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি বিশ হাজারে তোমার নিকট বিক্রয় করেছি। আর আশআছ ইবনে কায়েস (রাঃ) বলেন, আমি দশ হাজারে আপনার নিকট থেকে ক্রয় করেছি। ইবনে মাসউদ (রাঃ) বলেন, তুমি চাইলে আমি তোমার নিকট একটি হাদীস বলতে পারি, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট শুনেছি। কায়েস (রাঃ) বলেন, তা পেশ করুন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ ক্রেতা ও বিক্রেতার মধ্যে মূল্য নিয়ে বিরোধ বাধলে এবং এ ব্যাপারে কোন সাক্ষী না থাকলে এবং বিক্রীত পণ্যও অবিকল বিদ্যমান থাকলে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে অথবা উভয়ে ক্রয়-বিক্রয় চুক্তি রদ করবে। কায়েস (রাঃ) বলেন, আমি এই ক্রয়-বিক্রয় চুক্তি রদ করলাম। অতএব তিনি গোলাম ফেরত দিলেন।
حدثنا عثمان بن ابي شيبة، ومحمد بن الصباح، قالا حدثنا هشيم، انبانا ابن ابي ليلى، عن القاسم بن عبد الرحمن، عن ابيه، ان عبد الله بن مسعود، باع من الاشعث بن قيس رقيقا من رقيق الامارة فاختلفا في الثمن . فقال ابن مسعود بعتك بعشرين الفا . وقال الاشعث بن قيس انما اشتريت منك بعشرة الاف . فقال عبد الله ان شيت حدثتك بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم . فقال هاته . قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا اختلف البيعان وليس بينهما بينة والبيع قايم بعينه فالقول ما قال البايع او يترادان البيع " . قال فاني ارى ان ارد البيع . فرده
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2186
- Book Index
- 50
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiHasan
