হাদিসসমূহ
#2157
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আহলে সুফ্ফার কিছু সংখ্যক লোককে কুরআন মাজীদ ও লেখা শিখাই। তাদের একজন আমাকে একটি ধনুক উপহার দেয়। আমি (মনে মনে) বললাম, এটি তেমন উল্লেখযোগ্য মাল নয়। এটির সাহায্যে আমি আল্লাহর পথে তীর মারতে পারবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তোমাকে জাহান্নামের জিঞ্জীর পরানো হলে তাতে তুমি খুশি হতে পারলে এটি গ্রহণ করো।
حدثنا علي بن محمد، ومحمد بن اسماعيل، قالا حدثنا وكيع، حدثنا مغيرة بن زياد الموصلي، عن عبادة بن نسى، عن الاسود بن ثعلبة، عن عبادة بن الصامت، قال علمت ناسا من اهل الصفة القران والكتابة فاهدى الى رجل منهم قوسا فقلت ليست بمال وارمي عنها في سبيل الله فسالت رسول الله صلى الله عليه وسلم عنها فقال " ان سرك ان تطوق بها طوقا من نار فاقبلها
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2157
- Book Index
- 21
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiIsnaad Hasan
