হাদিসসমূহ
#2141
সুনানে ইবনে মাজাহ - Business Transactions
। আবদুল্লাহ ইবনে খুবাইব (রাঃ) এর চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক মজলিসে বসা ছিলাম। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথায় পানির চিহ্নসহ উপস্থিত হলেন। আমাদের কেউ তাঁকে বললো, আপনাকে আমরা আজ খুব প্রফুল্ল দেখছি। তিনি বলেনঃ হ্যাঁ, আলহামদু লিল্লাহ। অতঃপর মজলিসের লোকজন ধন-সম্পদের আলোচনায় লিপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাক্বওয়ার অধিকারী (খোদাভীরু) লোকেদের ধন-সম্পদের মালিক হওয়াতে কোন দোষ নেই। আর খোদাভীরু লোকেদের জন্য ধন-সম্পদ থেকে সুস্থতা অধিক উত্তম। মনের প্রফুল্লতাও নিয়ামতরাজির অন্তর্ভুক্ত।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا خالد بن مخلد، حدثنا عبد الله بن سليمان، عن معاذ بن عبد الله بن خبيب، عن ابيه، عن عمه، قال كنا في مجلس فجاء النبي صلى الله عليه وسلم وعلى راسه اثر ماء فقال له بعضنا نراك اليوم طيب النفس . فقال " اجل والحمد لله " . ثم افاض القوم في ذكر الغنى فقال " لا باس بالغنى لمن اتقى والصحة لمن اتقى خير من الغنى وطيب النفس من النعم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Business Transactions
- Hadith Index
- #2141
- Book Index
- 5
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
