হাদিসসমূহ
#2003
সুনানে ইবনে মাজাহ - Marriage
। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। এক গ্রাম্য বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, হে আল্লাহর রসূল! আমার স্ত্রী আমার ঘরে একটি কালো রং-এর পুত্র সন্তান প্রসব করেছে, অথচ আমাদের পরিবারে কালো রং-এর কেউ কখনো ছিল না। তিনি বলেনঃ তোমার কি উট আছে? সে বললো, হ্যাঁ। তিনি বলেনঃ এগুলোর রং কী? সে বললো, লাল। তিনি বলেনঃ এগুলোর মধ্যে কি কালো বর্ণের উট আছে? সে বললো, না। তিনি বললেনঃ ছাই বর্ণের আছে কি? সে বললো, হ্যাঁ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিরূপে হলো? সে বললো, হয়ত পূর্বপুরুষের রক্ত ধারায় এমনটি হয়ে থাকবে। তিনি বলেনঃ হয়তো তোমার পুত্রের বেলায়ও এমনটি হয়ে থাকবে।
حدثنا ابو كريب، حدثنا عباءة بن كليب الليثي ابو غسان، عن جويرية بن اسماء، عن نافع، عن ابن عمر، . ان رجلا، من اهل البادية اتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ان امراتي ولدت على فراشي غلاما اسود وانا اهل بيت لم يكن فينا اسود قط . قال " هل لك من ابل " . قال نعم . قال " فما الوانها " . قال حمر . قال " هل فيها اسود " . قال لا . قال " فهل فيها اورق " . قال نعم . قال " فانى كان ذلك " . قال عسى ان يكون نزعه عرق . قال " فلعل ابنك هذا نزعه عرق
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #2003
- Book Index
- 159
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan Sahih
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiIsnaad Hasan
