হাদিসসমূহ
#2001
সুনানে ইবনে মাজাহ - Marriage
। সাবিত (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আনাস ইবনু মালিক (রাঃ)-এর সাথে বসা ছিলাম। তার সাথে তার এক কন্যাও ছিলো। আনাস (রাঃ) বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে নিজেকে তাঁর জন্য পেশ করে। সে বলে, হে আল্লাহর রসূল! আপনার কি আমাকে প্রয়োজন আছে? (এ হাদীস শুনে) আনাস (রাঃ)-এর মেয়ে বললো, মহিলাটি কত নির্লজ্জ! আনাস (রাঃ) বলেন, সে তোমার চেয়ে অনেক উত্তম। সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অনুরক্ত হওয়ার কারণেই নিজেকে তার জন্য পেশ করেছে।
حدثنا ابو بشر، بكر بن خلف ومحمد بن بشار قالا حدثنا مرحوم بن عبد العزيز، حدثنا ثابت، قال كنا جلوسا مع انس بن مالك وعنده ابنة له فقال انس جاءت امراة الى النبي صلى الله عليه وسلم فعرضت نفسها عليه . فقالت يا رسول الله هل لك في حاجة فقالت ابنته ما اقل حياءها . فقال هي خير منك رغبت في رسول الله صلى الله عليه وسلم فعرضت نفسها عليه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #2001
- Book Index
- 157
Grades
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari
