হাদিসসমূহ
#1997
সুনানে ইবনে মাজাহ - Marriage
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খাদীজা (রাঃ)-এর ক্ষেত্রে যে আত্মমর্যাদাবোধ উপলব্ধি করতাম, তদ্রূপ অপর কোন নারীর ক্ষেত্রে অনুভব করতাম না। কেননা আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রায়ই তার কথা উল্লেখ করতে দেখেছি। আল্লাহ্ তা’আলা তাঁর রসূলকে খাদীজা (রাঃ)-এর জন্য জান্নাতে স্বর্ণ নির্মিত একটি প্রাসাদের সুসংবাদ দেয়ার নির্দেশ দিয়েছেন। ইবনু মাজা (রহ.) তা বলেছেন (অর্থাৎ কাসাব-এর অর্থ সোনা বলেছেন)।
حدثنا هارون بن اسحاق، حدثنا عبدة بن سليمان، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت ما غرت على امراة قط ما غرت على خديجة مما رايت من ذكر رسول الله صلى الله عليه وسلم لها ولقد امره ربه ان يبشرها ببيت في الجنة من قصب . يعني من ذهب قاله ابن ماجه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #1997
- Book Index
- 153
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim
