হাদিসসমূহ
#1963
সুনানে ইবনে মাজাহ - Marriage
। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) খলীফা নির্বাচিত হওয়ার পর লোকেদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাত্র তিন দিন মুত‘আ বিবাহের অনুমতি দিয়েছিলেন। এরপর তিনি তা হারাম ঘোষণা করেন। আল্লাহর শপথ! আমি যদি কোন বিবাহিত পুরুষের ব্যাপারে জানতে পারি যে, সে মুত‘আ বিবাহ করে তবে আমি প্রস্তরাঘাতে তাকে মৃত্যুদন্ড দিবো। তবে সে যদি আমার সামনে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে, যারা সাক্ষ্য দিবে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত‘আ বিবাহ হারাম ঘোষণার পর আবার তা হালাল করেছেন।
حدثنا محمد بن خلف العسقلاني، حدثنا الفريابي، عن ابان بن ابي حازم، عن ابي بكر بن حفص، عن ابن عمر، قال لما ولي عمر بن الخطاب خطب الناس فقال ان رسول الله صلى الله عليه وسلم اذن لنا في المتعة ثلاثا ثم حرمها والله لا اعلم احدا تمتع وهو محصن الا رجمته بالحجارة الا ان ياتيني باربعة يشهدون ان رسول الله احلها بعد اذ حرمها
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #1963
- Book Index
- 119
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
