হাদিসসমূহ
#1956
সুনানে ইবনে মাজাহ - Marriage
। আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার একটি দাসী আছে, সে তাকে উত্তমরূপে আদব-কায়দা শিখায় এবং শিক্ষা-দীক্ষা দান করে, অতঃপর আযাদ করে বিবাহ করে, তার জন্য রয়েছে দু’টি পুরস্কার। আর আহলে কিতাবের কোন ব্যক্তি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপর ঈমান আনার পর মুহাম্মাদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উপর ঈমান আনলে, তার জন্যও রয়েছে দু’টি পুরস্কার। তদ্রূপ কোন ক্রীতদাস তার উপর ধার্য আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করলে, তার জন্যও রয়েছে দু’টি পুরস্কার। অধস্তন রাবী সালেহ (রহ.) বলেন, শাবী (রহ.) বলেছেন, আমি কোন বিনিময় ছাড়াই তোমাকে এ হাদীসটি জানিয়ে দিলাম। অথচ এর চেয়ে ক্ষুদ্র একটি হাদীসের জন্য অনেকেই মাদ্বীনাহ পর্যন্ত সফর করতো।
حدثنا عبد الله بن سعيد ابو سعيد الاشج، حدثنا عبدة بن سليمان، عن صالح بن صالح بن حى، عن الشعبي، عن ابي بردة، عن ابي موسى، قال قال رسول الله صلى الله عليه وسلم " من كانت له جارية فادبها فاحسن ادبها وعلمها فاحسن تعليمها ثم اعتقها وتزوجها فله اجران وايما رجل من اهل الكتاب امن بنبيه وامن بمحمد فله اجران وايما عبد مملوك ادى حق الله عليه وحق مواليه فله اجران " . قال صالح قال الشعبي قد اعطيتكها بغير شىء . ان كان الراكب ليركب فيما دونها الى المدينة
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #1956
- Book Index
- 112
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim
