হাদিসসমূহ
#1920
সুনানে ইবনে মাজাহ - Marriage
। মুয়াবিয়াহ আল কুশাইরী হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আমাদের লজ্জাস্থানের কতখানি ঢেকে রাখবো, আর কতখানি খুলে রাখবো? তিনি বলেনঃ তোমার লজ্জাস্থান আপন স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্যদের থেকে হেফাজত করবে। আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনার অভিমত কী যে, লোকেরা যদি একত্রে বসবাস করে? তিনি বলেনঃ যদি তুমি তা কাউকে না দেখিয়ে পারো, তবে অবশ্যই তা দেখাবে না। আমি বললাম, হে আল্লাহর রসূল! আমাদের কেউ যদি নির্জন থাকে? তিনি বলেনঃ আল্লাহ্ অধিক অগ্রগণ্য যে, মানুষের চেয়ে তাঁর প্রতি বেশি লজ্জাশীল হতে হবে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، وابو اسامة قالا حدثنا بهز بن حكيم، عن ابيه، عن جده، قال قلت يا رسول الله عوراتنا ما ناتي منها وما نذر قال " احفظ عورتك الا من زوجتك او ما ملكت يمينك " . قلت يا رسول الله ارايت ان كان القوم بعضهم في بعض قال " ان استطعت ان لا تريها احدا فلا ترينها " . قلت يا رسول الله فان كان احدنا خاليا قال " فالله احق ان يستحيى منه من الناس
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #1920
- Book Index
- 76
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
