হাদিসসমূহ
#1869
সুনানে ইবনে মাজাহ - Marriage
। ফাতেমাহ বিনতে কায়েস (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ তোমার ইদ্দত পূর্ণ হলে আমাকে জানাবে। ইদ্দত শেষ হলে আমি তাঁকে অবহিত করলাম। এরপর মুআবিয়া, আবূল জাহ্ম ইবনু সুখায়র ও উসামাহ ইবনু যায়দ (রাঃ) তাকে বিবাহের প্রস্তাব দেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাকে) বলেনঃ মুআবিয়া গরীব লোক, তার কোন সম্পদ নেই। আর আবূল জাহম স্ত্রীদের অধিক মারধর করে। তবে উসামাহ। ফাতেমাহ (রাঃ) দু’বার হাত দিয়ে এভাবে ইশারা করে বলেন, উসামাহ, উসামাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ আল্লাহ্ ও তাঁর রসূলের আনুগত্যই তোমার জন্য কল্যাণকর। ফাতেমাহ (রাঃ) বলেন, আমি তাকে বিবাহ করলাম এবং তার নেক আমল আমার জন্য ঈর্ষণীয় ছিল।
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Marriage
- Hadith Index
- #1869
- Book Index
- 25
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim