হাদিসসমূহ
#1821
সুনানে ইবনে মাজাহ - Zakat
। আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে দেখেন যে, এক ব্যক্তি মসজিদে কয়েকটি খেজুরের ছড়া ঝুলিয়ে রেখেছে। তাঁর হাতে ছিল একটি ছড়ি। তিনি ছড়ি দিয়ে এগুলোতে টোকা দিলেন এবং বললেনঃ ইচ্ছা করলে এই দানকারী আরও উৎকৃষ্টগুলো দান করতে পারতো। এই দানের মালিক কিয়ামতের দিন তার নিকৃষ্ট মালই খেতে পাবে।
حدثنا ابو بشر، بكر بن خلف حدثنا يحيى بن سعيد، عن عبد الحميد بن جعفر، حدثني صالح بن ابي عريب، عن كثير بن مرة الحضرمي، عن عوف بن مالك الاشجعي، قال خرج رسول الله صلى الله عليه وسلم وقد علق رجل قناء او قنوا وبيده عصا فجعل يطعن بذلك يدقدق في ذلك القنو ويقول " لو شاء رب هذه الصدقة تصدق باطيب منها ان رب هذه الصدقة ياكل الحشف يوم القيامة
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Zakat
- Hadith Index
- #1821
- Book Index
- 39
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
