হাদিসসমূহ
#1810
সুনানে ইবনে মাজাহ - Zakat
। ‘আবদুল্লাহ্ ইবনু উনাইস (রাঃ) থেকে বর্ণিত। তিনি এবং ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) একদিন যাকাত সম্পর্কে আলোচনা করেন। ‘উমার (রাঃ) বলেন, তুমি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যাকাতের মাল আত্মসাৎ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলতে শুনোনিঃ কেউ যদি যাকাতের একটি উট বা একটি ছাগল আত্মসাৎ করে, তবে তাকে ক্বিয়ামতের দিন তা বহনরত অবস্থায় হাযির করা হবে। রাবী বলেন, ‘আবদুল্লাহ ইবনু উনাইস (রাঃ) বললেন, হ্যাঁ শুনেছি।
حدثنا عمرو بن سواد المصري، حدثنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، ان موسى بن جبير، حدثه ان عبد الله بن عبد الرحمن بن الحباب الانصاري حدثه ان عبد الله بن انيس حدثه انه، تذاكر هو وعمر بن الخطاب يوما الصدقة فقال عمر الم تسمع رسول الله صلى الله عليه وسلم حين يذكر غلول الصدقة " انه من غل منها بعيرا او شاة اتي به يوم القيامة يحمله " . قال فقال عبد الله بن انيس بلى
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Zakat
- Hadith Index
- #1810
- Book Index
- 28
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiHasan
