হাদিসসমূহ
#1805
সুনানে ইবনে মাজাহ - Zakat
। ‘আবদুল্লাহ্ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। অধস্তন রাবী ইবনু শিহাব (রহ.) বলেন, সালিম (রহ.) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁর ইন্তিকালের আগে যাকাত সম্পর্কে লিখিত পত্র আমাকে পড়ে শুনান। এতে আমি দেখতে পেলাম যে, চল্লিশ থেকে এক শত বিশ পর্যন্ত বকরির যাকাত একটি বকরি। এক শত একুশ থেকে দু’ শত পর্যন্ত বকরির যাকাত দু’টি বকরি। দু’ শত এক থেকে তিন শত পর্যন্ত বকরির যাকাত তিনটি বকরি। বকরীর সংখ্যা এর চেয়ে অধিক হলে প্রতি এক শত বকরীতে একটি বকরী। আমি উক্ত পত্রে আরো দেখতে পেলাম যে, বিচ্ছিন্নকে একত্র এবং একত্রকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি এতে আরও দেখতে পেলাম যে, পাঁঠা, অতি বৃদ্ধ ও ত্রুটিযুক্ত পশু যাকাত বাবদ গ্রহণ করা যাবে না।
حدثنا بكر بن خلف، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سليمان بن كثير، حدثنا ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابيه، عن رسول الله صلى الله عليه وسلم قال اقراني سالم كتابا كتبه رسول الله صلى الله عليه وسلم في الصدقات قبل ان يتوفاه الله فوجدت فيه " في اربعين شاة شاة الى عشرين وماية فاذا زادت واحدة ففيها شاتان الى مايتين فاذا زادت واحدة ففيها ثلاث شياه الى ثلاثماية فاذا كثرت ففي كل ماية شاة " . ووجدت فيه " لا يجمع بين متفرق ولا يفرق بين مجتمع " . ووجدت فيه " لا يوخذ في الصدقة تيس ولا هرمة ولا ذات عوار
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Zakat
- Hadith Index
- #1805
- Book Index
- 23
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiHasan
