হাদিসসমূহ
#1741
সুনানে ইবনে মাজাহ - Fasting
। আবূ মুজীবা আল-বাহিলী (রহ.) থেকে তার পিতা অথবা তার চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি সেই ব্যক্তি, গত বছরও আপনার নিকট এসেছিলাম। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ কী ব্যাপার, আমি তোমার শরীর দুর্বল দেখছি কেন? তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি দিনে আহার করি না, রাতেই আহার করি। তিনি বলেনঃ নিজের দেহকে শাস্তি দিতে কে তোমাকে নির্দেশ দিয়েছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি অধিক শক্তিশালী। তিনি বলেনঃ তুমি ধৈর্যের মাসের রোযা রাখো এবং এরপর (প্রতি মাসে) এক দিন রোযা রাখো। আমি বললাম, আমি তো অধিক শক্তিশালী। তিনি বলেনঃ তুমি ধৈর্যের মাসের রোযা রাখো এবং প্রতি মাসে দু’ দিন রোযা রাখো। আমি বললাম, আমি এর অধিক শক্তি রাখি। তিনি বলেনঃ তুমি ধৈর্যের মাসের রোযা রাখো, অতঃপর পতিমাসে তিন দিন এবং হারাম মাসসমূহে রোযা রাখো।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن سفيان، عن الجريري، عن ابي السليل، عن ابي مجيبة الباهلي، عن ابيه، او عن عمه، قال اتيت النبي صلى الله عليه وسلم فقلت يا نبي الله انا الرجل الذي اتيتك عام الاول . قال " فما لي ارى جسمك ناحلا " . قال يا رسول الله ما اكلت طعاما بالنهار ما اكلته الا بالليل . قال " من امرك ان تعذب نفسك " . قلت يا رسول الله اني اقوى . قال " صم شهر الصبر ويوما بعده . قلت اني اقوى . قال " صم شهر الصبر ويومين بعده " . قلت اني اقوى . قال " صم شهر الصبر وثلاثة ايام بعده وصم اشهر الحرم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Fasting
- Hadith Index
- #1741
- Book Index
- 104
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
