হাদিসসমূহ
#1703
সুনানে ইবনে মাজাহ - Fasting
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় রাতে ঘুমাতেন। অতঃপর বিলাল (রাঃ) তাঁর নিকট এসে তাঁকে সালাতের জন্য ডাকতেন। তখন তিনি উঠে গোসল করতেন। আমি তাঁর মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তে দেখেছি। তারপর তিনি বের হয়ে যেতেন এবং ফজরের সালাতে আমি তাঁর কন্ঠস্বর শুনতে পেতাম। মুতাররিফ (রহ.) বলেন, আমি ‘আমের (রহ.)-কে বললাম, তা কি রমযানে? তিনি বলেন, রমযান ও অন্য মাস একই সমান।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن فضيل، عن مطرف، عن الشعبي، عن مسروق، عن عايشة، قالت: كان النبي صلى الله عليه وسلم يبيت جنبا. فياتيه بلال، فيوذنه بالصلاة فيقوم فيغتسل. فانظر الى تحدر الماء من راسه. ثم يخرج فاسمع صوته في صلاة الفجر . قال مطرف: فقلت لعامرافي رمضان؟ قال رمضان وغيره سواء
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Fasting
- Hadith Index
- #1703
- Book Index
- 66
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
