হাদিসসমূহ
#1606
সুনানে ইবনে মাজাহ - Funerals
। ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তিনটি নাবালেগ সন্তান আগাম পাঠায় (মারা যায়), তার জন্য তারা হবে জাহান্নামের মজবুত ঢালস্বরূপ। তখন আবূ যার (রাঃ) বলেন, আমি দু’টি সন্তান আগাম পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দু’টি হলেও। সায়্যিদুল কুররা উবাই ইবনু কা‘ব (রাঃ) বলেন, আমি একটি সন্তান আগাম পাঠিয়েছি। তিনি বলেনঃ একটি হলেও।
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا اسحاق بن يوسف، عن العوام بن حوشب، عن ابي محمد، مولى عمر بن الخطاب عن ابي عبيدة، عن عبد الله، قال: قال رسول الله صلى الله عليه وسلم " من قدم ثلاثة من الولد لم يبلغوا الحنث كانوا له حصنا حصينا من النار " . فقال ابو ذر: قدمت اثنين . قال: " واثنين " . فقال ابى بن كعب ابو المنذر سيد القراء: قدمت واحدا . قال" " وواحدا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1606
- Book Index
- 174
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Zubair Ali ZaiDaif
