হাদিসসমূহ
#1599
সুনানে ইবনে মাজাহ - Funerals
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ও লোকেদের মাঝখানের দরজা খুলে অথবা পর্দা তুলে দেখেন যে, লোকজন আবূ বাকর (রাঃ)-এর পিছনে সালাত পড়ছে। তিনি তাদেরকে উক্ত অবস্থায় দেখে আল্লাহর প্রশংসা করেন এবং আশা করেন যে, আল্লাহ্ যেন আবূ বাকরকে তাদের প্রতিনিধি নির্ধারণ করেন, যেভাবে তিনি তাদেরকে দেখতে পেয়েছেন। এরপর তিনি বলেনঃ হে লোকসকল! কোন লোকের উপর অথবা কোন মু’মিন ব্যক্তির উপর কোন বিপদ আসলে সে যেন অপরের উপর আপতিত বিপদের প্রতি ভ্রুক্ষেপ না করে, বরং আমার উপর আপতিত বিপদের কোন কথা স্মরণ করে প্রশান্তি লাভ করে। কেননা আমার পরে আমার কোন উম্মাতের উপর, আমার বিপদের তুলনায় কঠিন বিপদ আপতিত হবে না।
حدثنا الوليد بن عمرو بن السكين، حدثنا ابو همام، حدثنا موسى بن عبيدة، حدثنا مصعب بن محمد، عن ابي سلمة بن عبد الرحمن، عن عايشة، قالت فتح رسول الله صلى الله عليه وسلم بابا بينه وبين الناس او كشف سترا فاذا الناس يصلون وراء ابي بكر فحمد الله على ما راى من حسن حالهم رجاء ان يخلفه الله فيهم بالذي راهم فقال " يا ايها الناس ايما احد من الناس او من المومنين اصيب بمصيبة فليتعز بمصيبته بي عن المصيبة التي تصيبه بغيري فان احدا من امتي لن يصاب بمصيبة بعدي اشد عليه من مصيبتي
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1599
- Book Index
- 167
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
