হাদিসসমূহ
#1587
সুনানে ইবনে মাজাহ - Funerals
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযায় উপস্থিত ছিলেন। ‘উমার (রাঃ) এক মহিলাকে (কাঁদতে) দেখে ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে ‘উমার! তাকে ছেড়ে দাও। কেননা অশ্রু বর্ষণকারী, দেহ-মন বেদনাক্লিষ্ট এবং প্রতিশ্রুত সময় নিকটবর্তী। ১/১৫৮৭ (১) আবূ বকর বিন আবূ শায়বাহ-আফফান, হাম্মাদ বিন সালামাহ-হিশাম বিন ‘উরওয়াহ, ওয়াহাব বিন কায়সান-মুহাম্মাদ বিন আমর বিন আত্বা-সালামাহ বিন আযরাক্ব আবূ হুরাইরাহ থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، عن هشام بن عروة، عن وهب بن كيسان، عن محمد بن عمرو بن عطاء، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم كان في جنازة فراى عمر امراة فصاح بها فقال النبي صلى الله عليه وسلم " دعها يا عمر فان العين دامعة والنفس مصابة والعهد قريب " . حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عفان، عن حماد بن سلمة، عن هشام بن عروة، عن وهب بن كيسان، عن محمد بن عمرو بن عطاء، عن سلمة بن الازرق، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم بنحوه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1587
- Book Index
- 155
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
