হাদিসসমূহ
#1586
সুনানে ইবনে মাজাহ - Funerals
। আব্দুর রহমান ইবনু ইয়াযীদ ও আবূ বুরদা (রাঃ) থেকে বর্ণিত। তারা বলেন, আবূ মূসা (রাঃ) যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু ‘আবদুল্লাহ্ গলা ফাটিয়ে চীৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে পেয়ে তাকে বলেন, তুমি কি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অসন্তুষ্ট, আমিও তার প্রতি অসন্তুষ্ট? তিনি তার নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি (মৃত্যু শোকে) মাথা মুন্ডন করে, চীৎকার করে কান্নাকটি করে এবং জামা ছিড়ে, আমি তার থেকে দায়মুক্ত।
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1586
- Book Index
- 154
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim