হাদিসসমূহ
#1559
সুনানে ইবনে মাজাহ - Funerals
। আল-আদরাআ আস-সুলামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে পাহারা দিতে আসলাম। এক ব্যক্তি উচ্চ কন্ঠে কুরআন পড়ছিলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলে আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি তো রিয়াকার। রাবী বলেন, লোকটি মাদ্বীনায় মারা গেলে লোকজন তার দাফন-কাফনে শংকাগ্রস্ত হয়ে পড়লো। তারা তার লাশ বহন করে নিয়ে গেলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তার প্রতি সদয় হও, আল্লাহ তার প্রতি সদয় হয়েছেন। কারণ সে আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালোবাসতো। রাবী বলেন, তার কবর খনন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার কভর আরো প্রশস্ত করো। আল্লাহ্ তাঁর প্রতি সদয় হয়েছেন। তাঁর কোন সাহাবী বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি নিশ্চয় তার ব্যাপারে চিন্তান্বিত। তিনি বলেনঃ হ্যাঁ, নিশ্চয় সে আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালোবাসতো।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا زيد بن الحباب، حدثنا موسى بن عبيدة، حدثني سعيد بن ابي سعيد، عن الادرع السلمي، قال جيت ليلة احرس النبي صلى الله عليه وسلم فاذا رجل قراءته عالية فخرج النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله هذا مراء . قال فمات بالمدينة ففرغوا من جهازه فحملوا نعشه فقال النبي صلى الله عليه وسلم " ارفقوا به رفق الله به انه كان يحب الله ورسوله " . قال وحفر حفرته فقال " اوسعوا له وسع الله عليه " . فقال بعض اصحابه يا رسول الله لقد حزنت عليه . فقال " اجل انه كان يحب الله ورسوله
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1559
- Book Index
- 127
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
