হাদিসসমূহ
#1557
সুনানে ইবনে মাজাহ - Funerals
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনতিকাল করেন তখন মদিনা্য় এক ব্যক্তি লাহ্দ কবর খনন করতো এবং অপর ব্যক্তি শাক্ক কবর খনন করতো। সাহাবীগণ বলেন, আমরা আমাদের প্রভুর নিকটে ইস্তিখারা করবো এবং তাদের উভয়ের কাছে সংবাদ পাঠাবো। তাদের মধ্যে যে আগে আসবে (তাকে রাখবো) এবং অন্যজনকে বাদ দিবো। অতএব তাদের দু’জনকেই ডেকে পাঠানো হলো এবং লাহ্দ কবর খননকারী আগে পৌঁছে গেলো। অতএব সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য লাহ্দ কবর খনন করেন।
حدثنا محمود بن غيلان، حدثنا هاشم بن القاسم، حدثنا مبارك بن فضالة، حدثني حميد الطويل، عن انس بن مالك، قال: لما توفي النبي صلى الله عليه وسلم كان بالمدينة رجل يلحد واخر يضرح. فقالوا: نستخير ربنا ونبعث اليهما فايهما سبق تركناه . فارسل اليهما فسبق صاحب اللحد. فلحدوا للنبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1557
- Book Index
- 125
Grades
- Al-AlbaniHasan Sahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan Sahih
- Shuaib Al ArnautSahih Lighairihi
- Zubair Ali ZaiHasan
