হাদিসসমূহ
#1485
সুনানে ইবনে মাজাহ - Funerals
। ইমরান ইবনুল হুসাইন ও আবূ বারযা (রাঃ) থেকে বর্ণিত। তারা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে একটি জানাযার উদ্দেশে রওয়ানা হলাম। তিনি একদল লোককে পরিধেয় বস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে কেবল জামা পরিহিত অবস্থায় হেঁটে যেতে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কি জাহিলী যুগের রীতিনীতি অবলম্বন করছো অথবা জাহিলী যুগের কাজ করছো? আমরা ইচ্ছা হয় যে, আমি তোমাদের বদদোয়া করি এবং তোমরা চেহারায় বিকৃত আকৃতিতে পরিবর্তিত হয়ে যাও। রাবী বলেন, তারা তাদের কাপড় পরিধান করলো এবং আর কখনো অনুরূপ করেনি।
حدثنا احمد بن عبدة، اخبرني عمرو بن النعمان، حدثنا علي بن الحزور، عن نفيع، عن عمران بن الحصين، وابي، برزة قالا خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فراى قوما قد طرحوا ارديتهم يمشون في قمص فقال رسول الله صلى الله عليه وسلم " ابفعل الجاهلية تاخذون - او بصنع الجاهلية تشبهون - لقد هممت ان ادعو عليكم دعوة ترجعون في غير صوركم " . قال فاخذوا ارديتهم ولم يعودوا لذلك
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1485
- Book Index
- 53
Grades
- Al-AlbaniMawdu
- Muhammad Fouad Abd al-BaqiMawdu
- Zubair Ali ZaiDaif
