হাদিসসমূহ
#1447
সুনানে ইবনে মাজাহ - Funerals
। উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রোগী কিংবা মৃতের নিকট উপস্থিত হলে (তার সম্পর্কে) ভালো কথা বলবে। কেননা তোমরা যা বলবে, ফেরেশতারা তার উপর ‘আমীন’ বলবেন। আবূ সালামাহ (রাঃ) ইনতিকাল করলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আবূ সালামাহ ইন্তিকাল করেছেন। তিনি বলেনঃ তুমি বলো, ‘‘হে আল্লাহ্! তুমি আমাকে ও তাকে ক্ষমা করো এবং আমাকে তার চেয়েও উত্তম প্রতিদান দাও।’’ রাবী বলেন, আমি তাই করলাম। আল্লাহ্ আমাকে তার চাইতেও উত্তম বিনিময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দান করেছেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا ابو معاوية، عن الاعمش، عن شقيق، عن ام سلمة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " اذا حضرتم المريض او الميت فقولوا خيرا فان الملايكة يومنون على ما تقولون " . فلما مات ابو سلمة اتيت النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله ان ابا سلمة قد مات . قال " قولي اللهم اغفر لي وله واعقبني منه عقبى حسنة " . قالت ففعلت فاعقبني الله من هو خير منه . محمد رسول الله صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Funerals
- Hadith Index
- #1447
- Book Index
- 15
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim
