হাদিসসমূহ
#1258
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওফ (শংকাকালীন সালাত (নামায/নামাজ) সম্পর্কে বলেছেনঃ ইমাম তার সাথের একদল লোকসহ সালাত (নামায/নামাজ) পড়বে, তারা (তার সাথে) এক রাকআত সালাত (নামায/নামাজ) পড়বে এবং অপর দল তাদের ও তাদের শত্রুদের মধ্যে প্রতিরোধ বজায় রাখবে। অতঃপর আমীরের সাথে এক রাকআত পড়া দলটি (প্রতিরক্ষা ব্যূহে) চলে যাবে এবং যে দলটি সালাত পড়েনি তাদের স্থানে অবস্থান নিবে এবং সালাত না পড়া দলটি অগ্রসর হয়ে তাদের আমীরের সাথে এক রাকআত সালাত (নামায/নামাজ) পড়বে। অতঃপর তাদের আমীর তার সালাত পূর্ণ করে চলে যাবে এবং পূর্বোক্ত দুটি দল পৃথক পৃথকভাবে আরো এক রাকআত সালাত পড়ে নিবে। যদি অধিক সন্ত্রস্ত অবস্থা বিরাজ করে তবে পদাতিক অবস্থায় বা অশ্বারোহী অবস্থায় (যেভাবে সম্ভব) সালাত পড়ে নিবে। রাবী বলেন, এখানে সিজদা দ্বারা রাকআত বুঝানো হয়েছে।
حدثنا محمد بن الصباح، انبانا جرير، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم في صلاة الخوف " ان يكون الامام يصلي بطايفة معه فيسجدون سجدة واحدة وتكون طايفة منهم بينهم وبين العدو ثم ينصرف الذين سجدوا السجدة مع اميرهم ثم يكونون مكان الذين لم يصلوا ويتقدم الذين لم يصلوا فيصلوا مع اميرهم سجدة واحدة ثم ينصرف اميرهم وقد صلى صلاته ويصلي كل واحدة من الطايفتين بصلاته سجدة لنفسه فان كان خوف اشد من ذلك فرجالا او ركبانا " . قال يعني بالسجدة الركعة
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #1258
- Book Index
- 456
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
