হাদিসসমূহ
#1159
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আবদুল্লাহ ইবনুল হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুয়াবিয়া এক ব্যক্তিকে উম্মু সালামাহ -এর নিকট পাঠালেন। আমিও এই ব্যক্তির সাথে গেলাম। তিনি উম্মু সালামাহ (রাঃ) কে (যোহরের দু রাকআত সুন্নাত সম্পর্কে) জিজ্ঞেস করেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যোহরের সালাতের উযূ (ওজু/অজু/অযু) করছিলেন। তিনি এক ব্যক্তিকে যাকাত আদায় করার জন্য পাঠিয়েছিলেন। তার কাছে বহু সংখ্যক মুহাজির উপস্থিত হন। তাদের অবস্থা তাঁকে চিন্তান্বিত করেছিল। হঠাৎ ঘরের দরজায় আঘাত করা হলো। তিনি বেরিয়ে গেলেন এবং যোহরের সালাত (নামায/নামাজ) পড়লেন। অতঃপর তিনি বসে আগত মাল বণ্টন করতে লাগলেন। রাবী বলেন, এ অবস্থায় আসরের সালাতের ওয়াক্ত হয়ে গেল। অতঃপর তিনি আমার ঘরে প্রবেশ করে দু রাকআত সালাত পড়লেন, অতঃপর বললেনঃ যাকাত আদায়কারীর বিষয় আমাকে ব্যতিব্যস্ত রেখেছে যোহরের পরের দু রাকআত পড়া থেকে। আসরের পর সেই দু রাকআত পড়লাম।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الله بن ادريس، عن يزيد بن ابي زياد، عن عبد الله بن الحارث، قال ارسل معاوية الى ام سلمة فانطلقت مع الرسول فسال ام سلمة فقالت ان رسول الله صلى الله عليه وسلم بينما هو يتوضا في بيتي للظهر وكان قد بعث ساعيا وكثر عنده المهاجرون وكان قد اهمه شانهم اذ ضرب الباب فخرج اليه فصلى الظهر ثم جلس يقسم ما جاء به . قالت فلم يزل كذلك حتى العصر . ثم دخل منزلي فصلى ركعتين ثم قال " اشغلني امر الساعي ان اصليهما بعد الظهر فصليتهما بعد العصر
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #1159
- Book Index
- 357
Grades
- Al-AlbaniMunkar
- Muhammad Fouad Abd al-BaqiMunkar
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
