হাদিসসমূহ
#1138
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আমর ইবনু আওফ আল-মুযানী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ জুমুআহর দিন এমন একটি মুহূর্ত আছে, যখন কোন বান্দাহ আল্লাহ্র কাছে কিছু প্রার্থনা করলে তিনি তার প্রার্থিত বস্তু তাকে দান করেন। জিজ্ঞেস করা হলোঃ কোন্ মুহূর্ত? তিনি বলেনঃ সালাত (নামায/নামাজ) শুরু হওয়ার মুহূর্ত থেকে তা শেষ হওয়া পর্যন্ত সময়ের মধ্যে (সেই মুহূর্তটি)।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا خالد بن مخلد، حدثنا كثير بن عبد الله بن عمرو بن عوف المزني، عن ابيه، عن جده، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " في يوم الجمعة ساعة من النهار، لا يسال الله فيها العبد شييا الا اعطي سوله " قيل: اى ساعة؟ قال " حين تقام الصلاة الى الانصراف منها
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #1138
- Book Index
- 336
Grades
- Al-AlbaniVery Daif
- Muhammad Fouad Abd al-BaqiVery Daif
- Zubair Ali ZaiDaif
