হাদিসসমূহ
#1118
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। উবাঈদুল্লাহ ইবনু আবূ রাফি (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, মারওয়ান ইবনুল হাকাম আবূ হুরাইরাহ (রাঃ) কে মদিনা্য় তার স্থলাভিষিক্ত করে মক্কা্য় যান। আবূ হুরাইরাহ আমাদের নিয়ে জুমুআহর দিন সালাত (নামায/নামাজ) পড়লেন। তিনি প্রথম রাকআতে সূরাহ জুমুআহ এবং দ্বিতীয় রাকআতে সূরাহ ইযা জাআকাল মুনাফিকূন পড়েন। উবাঈদুল্লাহ্ (রহ ) বলেন, আবূ হুরাইরাহ (রাঃ) সালাত থেকে অবসর হলে আমি তাকে বললাম, আপনি এমন দুটি সূরাহ পড়লেন, যা আলী (রাঃ) কূফায় পড়েছিলেন। আবূ হুরাইরাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ দুটি সূরাহ পড়তে শুনেছি।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حاتم بن اسماعيل المدني، عن جعفر بن محمد، عن ابيه، عن عبيد الله بن ابي رافع، قال: استخلف مروان ابا هريرة على المدينة. فخرج الى مكة. فصلى بنا ابو هريرة يوم الجمعة فقرا بسورة الجمعة، في السجدة الاولى. وفي الاخرة {اذا جاءك المنافقون} . قال عبيد الله: فادركت ابا هريرة حين انصرف. فقلت له: انك قرات بسورتين كان علي يقرا بهما بالكوفة . فقال ابو هريرة. اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقرا بهما
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #1118
- Book Index
- 316
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim
