হাদিসসমূহ
#955
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন সালাত পড়ে, তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। যদি সে অস্বীকার করে তবে সে যেন তার সাথে লড়াই করে। কেননা তার সাথে তার সহযোগী (শয়তান) রয়েছে। আল-হাসান ইবনু দাঊদ আল-মুনকাদিরী (রহঃ) বলেন, নিশ্চয় তার সাথে উযযা (প্রতিমা) রয়েছে।
حدثنا هارون بن عبد الله الحمال، والحسن بن داود المنكدري، قالا حدثنا ابن ابي فديك، عن الضحاك بن عثمان، عن صدقة بن يسار، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا كان احدكم يصلي فلا يدع احدا يمر بين يديه فان ابى فليقاتله فان معه القرين " . وقال المنكدري فان معه العزى
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #955
- Book Index
- 153
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiSahih Muslim
