হাদিসসমূহ
#899
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত পড়ার সময় বলতাম, আল্লাহ্র উপর সালাম তাঁর বান্দাদের পক্ষ থেকে, জিবরীল, মীকাঈল ও অমুক অমুক ফেরেশতার উপরও শান্তি বর্ষিত হোক। আমাদের এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা আসসালামু আলাল্লাহ বলো না। আল্লাহ্ই তো সালাম (শান্তিদাতা)। অতএব তোমরা বসে বলবেঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি- আবদুহু ওয়া রাসূলুহ অর্থাৎ সমস্ত সম্মান, ইবাদাত, উপাসনা ও পবিত্রতা আল্লাহ্র জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ্র রহমত ও প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহ্র নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। সে এ কথা বললে আসমান ও জমীনের সকল নেক বান্দার নিকট তা পৌঁছে যায়। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। ১/৮৯৯(১) মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া-আবদুর রাযযাক-সুফ্ইয়ান সাওরী-মানসূর, আমাশ, হুসাইন, আবূ হাশেম ও হাম্মাদ- আবূ ওয়াইল- আবূ ইসহাক-আসওয়াদ- আবূল আহওয়াস-আবদুল্লা ইবনু মাসঊদ -নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। ১/৮৯৯(২) মুহাম্মাদ ইবনু মামার, ক্বাবীসাহ, সুফ্ইয়ান, আমাশ, মানসূর ও হুসায়ন, আবূ ওয়াইল, আবদুল্লাহ ইবনু মাসঊদ , (পুনরায়) সুফ্ইয়ান, আবূ ইসহাক, আবূ উবাইদাহ, আসওয়াদ ও আবূল আহ্ওয়াস, আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিতেন পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #899
- Book Index
- 97
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim