হাদিসসমূহ
#881
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। উবাঈদুল্লাহ ইবনু আকরাম আল-খুযাঈ (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (উবাঈদুল্লাহ্) বলেন, আমি আমার পিতার সঙ্গে নামিরা এলাকায় এক সমতল ভূমিতে ছিলাম। আমাদের নিকট দিয়ে কতক আরোহী অতিক্রম করে এবং তারা রাস্তার এক প্রান্তে তাদের উট বসায়। আমার পিতা আমাকে বলেন, তুমি তোমার বকরীর পালের সাথে থাকো যাবত না আমি তাদের জিজ্ঞেস করে আসি যে, তারা কারা। রাবী বলেন, এরপর তিনি বেরিয়ে গেলেন এবং আমিও তার কাছে পৌঁছলাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যবসরে সালাতের ওয়াক্ত হল। আমি তাদের সাথে সালাত পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদা্ করেছেন, আমি তাঁর দু বগলের শুভ্রতার দিকে দৃষ্টিপাত করেছি। ২/২৮২(২) মুহাম্মাদ ইবনু বাশার, আবদুর রহমান ইবনু মাহ্দী, সফওয়ান ইবনু ঈসা ও আবূ দাঊদ, দাঊদ ইবনু কায়স, উবাঈদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু আকরাম, তার পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن داود بن قيس، عن عبد الله بن عبيد الله بن اقرم الخزاعي، عن ابيه، قال كنت مع ابي بالقاع من نمرة فمر بنا ركب فاناخوا بناحية الطريق فقال لي ابي كن في بهمك حتى اتي هولاء القوم فاسايلهم . قال فخرج وجيت - يعني دنوت - فاذا رسول الله صلى الله عليه وسلم فحضرت الصلاة فصليت معهم فكنت انظر الى عفرتى ابطى رسول الله صلى الله عليه وسلم كلما سجد. قال ابن ماجه الناس يقولون عبيد الله بن عبد الله وقال ابو بكر بن ابي شيبة يقول الناس عبد الله بن عبيد الله. حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، وصفوان بن عيسى، وابو داود قالوا حدثنا داود بن قيس، عن عبيد الله بن عبد الله بن اقرم، عن ابيه، عن النبي صلى الله عليه وسلم نحوه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #881
- Book Index
- 79
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
