হাদিসসমূহ
#862
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আবূ হুমাইদ আস-সাইদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি আবূ ক্বাতাদাহ (রাঃ) সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর দশজন সাহাবীর উপস্থিতিতে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সালাত সম্পর্কে তোমাদের চেয়ে অধিক অবগত। তিনি যখন সালাতে দাঁড়াতেন সোজা হয়ে দাঁড়াতেন এবং তাঁর দু হাত তাঁর কাঁধ বরাবর উঠাতেন, অতঃপর আল্লাহু আকবার বলতেন। তিনি যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও তাঁর দু হাত তাঁর দু কাঁধ বরাবর উঠাতেন। অতঃপর তিনি যখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলতেন, তাঁর দু হাত উত্তোলন করতেন এবং সোজা হয়ে দাঁড়াতেন। তিনি দ্বিতীয় রাক্আতে দু সাজাদাহ থেকে যখন দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং তাঁর দু হাত তার কাঁধ বরাবর উঠাতেন, যেমনটি তিনি সালাত শুরু করার সময় করতেন।
حدثنا محمد بن بشار: حدثنا يحيى بن سعيد: حدثنا عبد الحميد بن جعفر: حدثنا محمد بن عمرو بن عطاء، عن ابي حميد الساعدي، قال سمعته، وهو في عشرة من اصحاب رسول الله صلى الله عليه وسلم ، احدهم ابو قتادة بن ربعي قال انا اعلمكم بصلاة رسول الله صلى الله عليه وسلم كان اذا قام في الصلاة اعتدل قايما، ورفع يديه حتى يحاذي بهما منكبيه، ثم قال " الله اكبر " . واذا اراد ان يركع، رفع يديه حتى يحاذي بهما منكبيه، فاذا قال " سمع الله لمن حمده " . رفع يديه فاعتدل، فاذا قام من الثنتين، كبر ورفع يديه حتى يحاذي بهما منكبيه، كما صنع حين افتتح الصلاة
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #862
- Book Index
- 60
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih
