হাদিসসমূহ
#842
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি তাকে জিজ্ঞেস করলো, ইমামের কিরাআত পড়ার সাথে সাথে আমিও কি কিরাআত পড়বো? তিনি বলেন, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলো, প্রত্যেক সালাতেই কি কিরাআত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হ্যাঁ। উপস্থিত লোকেদের মধ্যে একজন বললো, এটি বাধ্যতামূলক হয়ে গেলো।
حدثنا علي بن محمد، حدثنا اسحاق بن سليمان، حدثنا معاوية بن يحيى، عن يونس بن ميسرة، عن ابي ادريس الخولاني، عن ابي الدرداء، قال ساله رجل فقال اقرا والامام يقرا قال سال رجل النبي صلى الله عليه وسلم افي كل صلاة قراءة فقال رسول الله صلى الله عليه وسلم " نعم " . فقال رجل من القوم وجب هذا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #842
- Book Index
- 40
Grades
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
