হাদিসসমূহ
#838
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। আবূস সাইব (রহঃ) আবূ হুরাইরাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি কোন সালাত পড়লো এবং তাতে উম্মুল কুরআন (সূরাহ ফাতিহা) পড়েনি তার সালাত অসম্পূর্ণ। আবূস সাইব (রহঃ) বলেন, আমি বললাম, হে আবূ হুরাইরাহ! আমি কখনো কখনো ইমামের সাথে সালাত পড়ি। তিনি আমার বাহুতে খোঁচা দিয়ে বলেন, হে ফারিসী! তুমি তা মনে মনে পড়ো।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا اسماعيل ابن علية، عن ابن جريج، عن العلاء بن عبد الرحمن بن يعقوب، ان ابا السايب، اخبره انه، سمع ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " من صلى صلاة لم يقرا فيها بام القران فهي خداج غير تمام " . فقلت يا ابا هريرة فاني اكون احيانا وراء الامام . فغمز ذراعي وقال يا فارسي اقرا بها في نفسك
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #838
- Book Index
- 36
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim
