হাদিসসমূহ
#832
সুনানে ইবনে মাজাহ - Establishing the Prayer and the Sunnah Regarding them
। মুহাম্মাদ ইবনু জুবাইর ইবনু মুতইম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের সালাতে সূরাহ তূর থেকে তিলাওয়াত করতে শুনেছি। জুবাইর অন্য হাদীসে বলেন, আমি যখন তাঁকে তিলাওয়াত করতে শুনলাম (অনুবাদ) তারা কি সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই সৃষ্টিকর্তা? তাহলে তাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ পেশ করুক (সূরাহ তূরঃ ৩৫-৩৮), তখন আমার অন্তর উড়ে যাওয়ার উপক্রম হল।
حدثنا محمد بن الصباح، انبانا سفيان، عن الزهري، عن محمد بن جبير بن مطعم، عن ابيه، قال سمعت النبي صلى الله عليه وسلم يقرا في المغرب بالطور . قال جبير في غير هذا الحديث فلما سمعته يقرا {ام خلقوا من غير شىء ام هم الخالقون} الى قوله {فليات مستمعهم بسلطان مبين } كاد قلبي يطير
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Establishing the Prayer and the Sunnah Regarding them
- Hadith Index
- #832
- Book Index
- 30
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim
