হাদিসসমূহ
#693
সুনানে ইবনে মাজাহ - The Prayer
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে মাগরিবের সালাত পড়েন, অতঃপর অর্ধ-এরাত অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি বাইরে আসেননি। অতঃপর তিনি বের হন এবং লোকেদের নিয়ে সালাত পড়েন, অতঃপর বলেনঃ লোকেরা সালাত পড়ে ঘুমিয়ে গেছে। আর তোমরা সালাতের জন্য যখন থেকে অপেক্ষা করছো তখন থেকে সালাতরত আছো। যদি দুর্বল ও রোগাক্রান্ত লোকেরা না থাকতো, তাহলে আমি এ সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্বিত করতাম।
حدثنا عمران بن موسى الليثي، حدثنا عبد الوارث بن سعيد، حدثنا داود بن ابي هند، عن ابي نضرة، عن ابي سعيد، قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة المغرب ثم لم يخرج حتى ذهب شطر الليل فخرج فصلى بهم ثم قال " ان الناس قد صلوا وناموا وانتم لم تزالوا في صلاة ما انتظرتم الصلاة ولولا الضعيف والسقيم احببت ان اوخر هذه الصلاة الى شطر الليل
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- The Prayer
- Hadith Index
- #693
- Book Index
- 27
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
