হাদিসসমূহ
#626
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়িশাহ (রাঃ) বলেন, আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) এর স্ত্রী উম্মু হাবীবা বিনতে জাহশ এর ইস্তিহাযা (রক্তপ্রদর) হল। তিনি সাত বছর তার স্ত্রীত্বে ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে অভিযোগ করলে তিনি বলেনঃ এটা হায়েযের রক্ত নয়, বরং তা একটি শিরাজনিত রোগ। তোমার হায়েয শুরু হলে তুমি সালাত ছেড়ে দিবে এবং হায়েযের রক্ত বন্ধ হয়ে গেলে তুমি গোসল করে সালাত পড়বে। আয়িশাহ (রাঃ) বলেন, এরপর তিনি প্রতি ওয়াক্ত সালাতের জন্য গোসল করে সালাত আদায় করতেন। তিনি তার বোন যয়নব বিনতে জাহ্শ (রাঃ) এর পানির পাত্রে বসতেন, এমনকি রক্তের লাল রংয়ে পানি রঞ্জিত হয়ে যেত।
حدثنا محمد بن يحيى، حدثنا ابو المغيرة، حدثنا الاوزاعي، عن الزهري، عن عروة بن الزبير، وعمرة بنت عبد الرحمن، ان عايشة، زوج النبي صلى الله عليه وسلم قالت استحيضت ام حبيبة بنت جحش وهي تحت عبد الرحمن بن عوف سبع سنين فشكت ذلك للنبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم " ان هذه ليست بالحيضة وانما هو عرق فاذا اقبلت الحيضة فدعي الصلاة واذا ادبرت فاغتسلي وصلي " . قالت عايشة فكانت تغتسل لكل صلاة ثم تصلي وكانت تقعد في مركن لاختها زينب بنت جحش حتى ان حمرة الدم لتعلو الماء
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #626
- Book Index
- 360
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim
