হাদিসসমূহ
#622
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। উম্মু হাবীবা বিনতে জাহশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ইস্তিহাযার রক্ত খুব বেশি দিন ধরে নির্গত হতো। আমি এ ব্যাপারে সমাধান জানতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এলাম এবং তাঁকে বিষয়টি অবহিত করলাম। রাবী বলেন, আমি তাঁকে আমার বোন যয়নবের নিকট পেলাম। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনার সাথে আমার একটি বিশেষ প্রয়োজন আছে। তিনি বলেনঃ তা কী, হে আমার প্রিয় শ্যালিকা? আমি বললাম, আমার খুব বেশি পরিমাণে দীর্ঘ সময় ধরে ইস্তিহাযার রক্ত আসে, যা আমাকে সালাত-সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) থেকে বিরত রাখে। এ ব্যাপারে আপনি আমাকে কী হুকুম করেন? তিনি বলেন, আমি তোমাকে তুলার পট্টি ব্যবহারের নির্দেশ দিচ্ছি। কেননা তা রক্ত প্রতিরোধক। আমি বললাম, তা পরিমাণে আরও বেশি। পরবর্তী বর্ণনা শারীকের হাদীসের অনুরূপ।
حدثنا محمد بن يحيى، حدثنا عبد الرزاق، - املاء على من كتابه وكان السايل غيري - انبانا ابن جريج عن عبد الله بن محمد بن عقيل عن ابراهيم بن محمد بن طلحة عن عمر بن طلحة عن ام حبيبة بنت جحش قالت كنت استحاض حيضة كثيرة طويلة . قالت فجيت الى النبي صلى الله عليه وسلم استفتيه واخبره . قالت فوجدته عند اختي زينب . قالت قلت يا رسول الله ان لي اليك حاجة . قال " وما هي اى هنتاه " . قلت اني استحاض حيضة طويلة كبيرة وقد منعتني الصلاة والصوم فما تامرني فيها قال " انعت لك الكرسف فانه يذهب الدم " . قلت هو اكثر . فذكر نحو حديث شريك
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #622
- Book Index
- 356
Grades
- Zubair Ali ZaiDaif
