হাদিসসমূহ
#614
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। উবাঈদুল্লাহ্ ইবনু আবদুল্লাহ ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সফররত অবস্থায় চাশতের সালাত আদায় করতেন? আমাকে অবহিত করার মত কাউকে আমি পেলাম না। অবশেষে উম্মু হানী বিনতে আবূ তালিব (রাঃ) আমাকে অবহিত করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর সেখানে আসেন। তিনি আড়াল করার জন্য নির্দেশ দেন। সে মতে তাঁর জন্য আড়ালের ব্যবস্থা করা হয়। তিনি গোসল করেন, অতঃপর আট রাকআত (চাশতের) সালাত পড়েন।
حدثنا محمد بن رمح المصري، انبانا الليث بن سعد، عن ابن شهاب، عن عبد الله بن عبد الله بن نوفل، انه قال سالت فلم اجد احدا يخبرني ان رسول الله صلى الله عليه وسلم سبح في سفر حتى اخبرتني ام هاني بنت ابي طالب انه قدم عام الفتح فامر بستر فستر عليه فاغتسل ثم سبح ثماني ركعات
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #614
- Book Index
- 348
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim
