হাদিসসমূহ
#565
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আম্মার ইবনু ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশাহ (রাঃ) এর গলার হার হারিয়ে গেলে তিনি তার সন্ধানে পেছনে থেকে গেলেন। আবূ বাকর (রাঃ) আয়িশাহ (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে লোকেদের অগ্রযাত্রায় বিলম্ব ঘটানোর জন্য তার উপর অসন্তুষ্ট হন। তখন মহামহিম আল্লাহ তায়াম্মুমের অনুমতি সম্বলিত আয়াত নাযিল করেন। রাবী বলেন, আমরা সেদিন থেকে কাঁধ পর্যন্ত মাসহ(মাসেহ) করে আসছি। রাবী বলেন, আবূ বাকর (রাঃ) আয়িশাহ (রাঃ) -এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি জানতাম না যে, তুমি এত কল্যাণময়ী।
حدثنا محمد بن رمح، حدثنا الليث بن سعد، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، عن عمار بن ياسر، انه قال سقط عقد عايشة فتخلفت لالتماسه فانطلق ابو بكر الى عايشة فتغيظ عليها في حبسها الناس فانزل الله عز وجل الرخصة في التيمم . قال فمسحنا يوميذ الى المناكب . قال فانطلق ابو بكر الى عايشة فقال ما علمت انك لمباركة
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #565
- Book Index
- 299
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih
