হাদিসসমূহ
#485
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা উযূ (ওজু/অজু/অযু) করো। ইবনু আব্বাস (আবূ হুরায়রাকে) বলেন, আমরা কি গরম পানি পানের পরও উযূ (ওজু/অজু/অযু) করবো? তিনি তাকে বলেন, হে ভ্রাতুষ্পুত্র! তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাদীস শুনলে তার সামনে দৃষ্টান্ত পেশ করো না।
حدثنا محمد بن الصباح، حدثنا سفيان بن عيينة، عن محمد بن عمرو بن علقمة، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " توضيوا مما غيرت النار " . فقال ابن عباس اتوضا من الحميم فقال له يا ابن اخي اذا سمعت عن رسول الله صلى الله عليه وسلم حديثا فلا تضرب له الامثال
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #485
- Book Index
- 219
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Fouad Abd al-BaqiHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiHasan
