হাদিসসমূহ
#434
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। ইয়াহ্ইয়া (রহঃ) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) কে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযূ (ওজু/অজু/অযু) করতেন তা আপনি আমাকে দেখাতে পারেন কি? আবদুল্লাহ ইবনু যায়দ বলেন, হ্যাঁ। তিনি উযূর পানি নিয়ে ডাকলেন এবং তিনি তার হাতে পানি ঢেলে উভয় হাত দুবার ধৌত করলেন, অতঃপর তিনবার কুলি করলেন ও নাকে পানি দিলেন, অতঃপর মুখমন্ডল তিনবার ধৌত করলেন, অতঃপর দু হাত কনুইসহ দুবার করে ধৌত করলেন। অতঃপর তিনি উভয় হাত দিয়ে সামনের দিক থেকে পেছনের দিক পর্যন্ত তার মাথা মাসহ(মাসেহ) করলেন। তিনি তাঁর মাথার সামনের দিক থেকে শুরু করলেন এবং দু হাত ঘাড় পর্যন্ত নিলেন, অতঃপর পেছন দিক থেকে দু হাত যেখান থেকে মাসহ(মাসেহ) শুরু করেন সেখানে নিয়ে আসেন, অতঃপর তার দু পা ধৌত করেন।
حدثنا الربيع بن سليمان، وحرملة بن يحيى، قالا اخبرنا محمد بن ادريس الشافعي، قال انبانا مالك بن انس، عن عمرو بن يحيى، عن ابيه، انه قال لعبد الله بن زيد - وهو جد عمرو بن يحيى - هل تستطيع ان تريني، كيف كان رسول الله صلى الله عليه وسلم يتوضا فقال عبد الله بن زيد نعم . فدعا بوضوء فافرغ على يديه فغسل يديه مرتين ثم تمضمض واستنثر ثلاثا ثم غسل وجهه ثلاثا ثم غسل يديه مرتين مرتين الى المرفقين ثم مسح راسه بيديه فاقبل بهما وادبر بدا بمقدم راسه ثم ذهب بهما الى قفاه ثم ردهما حتى رجع الى المكان الذي بدا منه ثم غسل رجليه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #434
- Book Index
- 168
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim
