হাদিসসমূহ
#382
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। উম্মু সুবয়াহ আল-জুহানিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একই পাত্রের পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করার কারণে কখনো কখনো আমার হাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাতের স্পর্শ লাগতো। ইমাম আবূ আবদুল্লাহ ইবনু মাজাহ (রহঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি যে, উম্মু সুবয়াহ হলেন খাওলা বিনতু ক্বায়িস। আমি বিষয়টি আবূ যুরআহ (রহঃ)-এর নিকট উত্থাপন করলে তিনি বলেন, মুহাম্মাদ (রহঃ) সত্য বলেছেন।
حدثنا عبد الرحمن بن ابراهيم الدمشقي، حدثنا انس بن عياض، حدثنا اسامة بن زيد، عن سالم ابي النعمان، - وهو ابن سرج - عن ام صبية الجهنية، قالت ربما اختلفت يدي ويد رسول الله صلى الله عليه وسلم في الوضوء من اناء واحد . قال ابو عبد الله ابن ماجه سمعت محمدا يقول ام صبية هي خولة بنت قيس . فذكرت لابي زرعة فقال صدق
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #382
- Book Index
- 116
Grades
- Al-AlbaniHasan Sahih
- Muhammad Fouad Abd al-BaqiHasan Sahih
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
