হাদিসসমূহ
#374
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নারীর উযূর উদ্বৃত্ত পানি দিয়ে এবং নারীকে পুরুষের উদ্বৃত্ত পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু)-গোসল করতে নিষেধ করেছেন। তবে তারা (স্বামী-স্ত্রী একত্রে গোসল করতে পারে। ইমাম আবূ আবদুল্লাহ ইবনু মাজাহ (রহঃ) বলেন, প্রথমোক্ত বক্তব্যই সঠিক এবং শেষোক্ত বক্তব্য ধারণামাত্র। ২/৩৭৪ (১)। আবুল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম ও আবূ ‘উসমান আল-মুহারিবী, আল মু‘আল্লা ইবনু আসাদ (রহ.) থেকে এ সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا محمد بن يحيى، حدثنا المعلى بن اسد، حدثنا عبد العزيز بن المختار، حدثنا عاصم الاحول، عن عبد الله بن سرجس، قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يغتسل الرجل بفضل وضوء المراة والمراة بفضل الرجل ولكن يشرعان جميعا . قال ابو عبد الله بن ماجه الصحيح هو الاول والثاني وهم . قال ابو الحسن بن سلمة حدثنا ابو حاتم، وابو عثمان البخاري قالا حدثنا المعلى بن اسد، نحوه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #374
- Book Index
- 108
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
