হাদিসসমূহ
#355
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আবূ আইউব আল-আনসারী, জাবির ইবনু আবদুল্লাহ ও আনাস ইবনু মালিক(রাঃ) থেকে বর্ণিত। নিম্নোক্ত আয়াত নাযিল হলে (অনুবাদ) সেখানে এমন লোকও আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন- (সূরাহ আত্-তওবা: ১০৮)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আনসার সম্প্রদায়! আল্লাহ তোমাদের পবিত্রতা অর্জনের ব্যাপারে প্রশংসা করেছেন। তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলেন, আমরা সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করি, জানাবাতের (শারীরিক অপবিত্রতা দূরীকরণের) জন্য গোসল করি এবং পানি দিয়ে শৌচ করি। তিনি বলেনঃ এটাই (প্রশংসার) কারণ। অতএব তোমরা এটাকে অপরিহার্যরূপে ধারণ করো।
حدثنا هشام بن عمار، حدثنا صدقة بن خالد، حدثنا عتبة بن ابي حكيم، حدثني طلحة بن نافع ابو سفيان، قال حدثني ابو ايوب الانصاري، وجابر بن عبد الله، وانس بن مالك، ان هذه الاية، نزلت {فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين} قال رسول الله صلى الله عليه وسلم " يا معشر الانصار ان الله قد اثنى عليكم في الطهور فما طهوركم " . قالوا نتوضا للصلاة ونغتسل من الجنابة ونستنجي بالماء . قال " هو ذلك فعليكموه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #355
- Book Index
- 89
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautHasan Lighairihi
- Zubair Ali ZaiIsnaad Hasan
