হাদিসসমূহ
#339
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। ইয়ালা ইবনু মুররাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে সফরে ছিলাম। তিনি পায়খানা করার ইচ্ছা করলে আমাকে বলেনঃ এই গাছ দুটিকে ডেকে আনো। ওয়াকী (রহঃ)-এর বর্ণনায় আছে, তা ছিল দুটি ছোট খেজুর গাছ। তুমি গাছ দুটিকে বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উভয়কে একত্র হওয়ার নির্দেশ দিচ্ছেন। অতএব গাছ দুটি একত্র হলে তিনি তাদের দ্বারা আড়াল করলেন এবং তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারলেন। অতঃপর তিনি আমাকে বলেনঃ তুমি ওদের কাছে গিয়ে বলো, তারা যেন স্বস্থানে ফিরে যায়। অতএব আমি (গাছ দুটির নিকট) গিয়ে তাই বললাম এবং এরা স্বস্থানে ফিরে গেল।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن الاعمش، عن المنهال بن عمرو، عن يعلى بن مرة، عن ابيه، قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فاراد ان يقضي حاجته فقال لي " ايت تلك الاشاءتين " . - قال وكيع يعني النخل الصغار . قال ابو بكر القصار - " فقل لهما ان رسول الله صلى الله عليه وسلم يامركما ان تجتمعا " . فاجتمعتا فاستتر بهما فقضى حاجته ثم قال لي " ايتهما فقل لهما لترجع كل واحدة منكما الى مكانها " . فقلت لهما فرجعتا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #339
- Book Index
- 73
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiHasan
