হাদিসসমূহ
#323
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তাঁর পায়খানায় ক্বিবলা (কিবলা/কেবলা)হমুখী হয়ে বসতে দেখেছি। ঈসা (রহঃ) বলেন, আমি বিষয়টি শাবী (রহঃ)-কে বললে তিনি বলেন, ইবনু উমার ও আবূ হুরায়রা সত্য বলেছেন। আবূ হুরায়রা (রাঃ)-এর উক্তি উন্মুক্ত ময়দানের বেলায় প্রযোজ্যঃ (পায়খানা-পেশাবে) কেউ ক্বিবলা (কিবলা/কেবলা)হর দিকে মুখ করবে না এবং ক্বিবলা (কিবলা/কেবলা)হ্কে পিছনেও রাখবে না। আর ইবনু উমার (রাঃ) এর উক্তি প্রাচীর ঘেরা পায়খানা গৃহের বেলায় প্রযোজ্যঃ সেখানে কোন ক্বিবলা (কিবলা/কেবলা)হ নাই। সেখানে তুমি যে দিকে ইচ্ছা মুখ ফিরিয়ে (পায়খানা পেশাব) করতে পারো। ২/৩২৩ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম, উবাঈদুল্লাহ ইবনু মূসা (রহঃ) এই সানাদ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
حدثنا محمد بن يحيى، حدثنا عبيد الله بن موسى، عن عيسى الحناط، عن نافع، عن ابن عمر، قال رايت رسول الله صلى الله عليه وسلم في كنيفه مستقبل القبلة . قال عيسى فقلت ذلك للشعبي فقال صدق ابن عمر وصدق ابو هريرة اما قول ابي هريرة فقال في الصحراء لا يستقبل القبلة ولا يستدبرها واما قول ابن عمر فان الكنيف ليس فيه قبلة استقبل فيه حيث شيت . قال ابو الحسن بن سلمة وحدثنا ابو حاتم، حدثنا عبيد الله بن موسى، فذكر نحوه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #323
- Book Index
- 57
Grades
- Al-AlbaniVery Daif
- Muhammad Fouad Abd al-BaqiVery Daif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
