হাদিসসমূহ
#299
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন এ কথা বলতে অপারগ না হয়ঃ হে আল্লাহ্! আমি কদর্যতা, অপবিত্রতা, কদাকার ও ক্ষতিকর বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় চাই। ৪/২৯৯ (১) আবূল হাসান, আবূ হাতিম, ইবনু আবূ মারইয়াম (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ বর্ণনায় الرِّجْسِ النَّجَسِ (কদর্যতা অপবিত্রতা থেকে) কথাটির উল্লেখ নাই, বরং এ বর্ণনায় الْخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرَّجِيمِ (কদর্য কুৎসিত বিতাড়িত শয়তানের কবল থেকে) কথাটি উল্লেখ আছে।
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #299
- Book Index
- 33
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif