হাদিসসমূহ
#285
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। উসমান ইবনু আফফান (রাঃ) এর মুক্তদাস হুমরান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ) কে এক স্থানে উপবিষ্ট দেখলাম। তিনি উযূর পানি নিয়ে ডাকলেন এবং উযূ (ওজু/অজু/অযু) করলেন, অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এ স্থানে বসে আমার ন্যায় উযূ করতে দেখেছি। অতঃপর তিনি বলেনঃ যে ব্যাক্তি আমার উযূর ন্যায় উযূ করবে, তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেনঃ কিন্তু তোমরা তাতে আত্মতুষ্টির ধোঁকায় পড়ো না। ৫/২৮৫ (১) হিশাম ইবনু আম্মার-আবদুল হামীদ ইবনু হাবীব-আওযাঈ-ইয়াহ্ইয়া-মুহাম্মাদ ইবনু ইব্রাহীম-ঈসা ইবনু ত্বলহা-হুমরান-উসমান (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
حدثنا عبد الرحمن بن ابراهيم، حدثنا الوليد بن مسلم، حدثنا الاوزاعي، حدثنا يحيى بن ابي كثير، حدثني محمد بن ابراهيم، حدثني شقيق بن سلمة، حدثني حمران، مولى عثمان بن عفان قال رايت عثمان بن عفان قاعدا في المقاعد فدعا بوضوء فتوضا ثم قال رايت رسول الله صلى الله عليه وسلم في مقعدي هذا توضا مثل وضويي هذا ثم قال " من توضا مثل وضويي هذا غفر له ما تقدم من ذنبه " . وقال رسول الله صلى الله عليه وسلم " ولا تغتروا " . حدثنا هشام بن عمار، حدثنا عبد الحميد بن حبيب، حدثنا الاوزاعي، حدثني يحيى، حدثني محمد بن ابراهيم، حدثني عيسى بن طلحة، حدثني حمران، عن عثمان، عن النبي صلى الله عليه وسلم نحوه
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #285
- Book Index
- 19
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
