হাদিসসমূহ
#270
সুনানে ইবনে মাজাহ - Purification and its Sunnah
। আক্বীল ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযূ (ওজু/অজু/অযু)তে এক মুদ্দ এবং গোসলে এক সা পানি যথেষ্ট। এক ব্যাক্তি বললো, আমাদের জন্য (এ পরিমাণ পানি) যথেষ্ট নয়। তিনি বলেন, এ পরিমাণ পানি তো তোমার চেয়ে উত্তম ব্যাক্তির জন্যও যথেষ্ট ছিল, যাঁর মাথার চুলও বেশি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
حدثنا محمد بن المومل بن الصباح، وعباد بن الوليد، قالا حدثنا بكر بن يحيى بن زبان، حدثنا حبان بن علي، عن يزيد بن ابي زياد، عن عبد الله بن محمد بن عقيل بن ابي طالب، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " يجزي من الوضوء مد ومن الغسل صاع " . فقال رجل لا يجزينا . فقال قد كان يجزي من هو خير منك واكثر شعرا . يعني النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Purification and its Sunnah
- Hadith Index
- #270
- Book Index
- 4
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Zubair Ali ZaiSahih
