হাদিসসমূহ
#256
সুনানে ইবনে মাজাহ - Sunnah (Introduction)
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা জুব্বুল হুযন থেকে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা কর। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! জুব্বুল হুযন কী? তিনি বলেনঃ জাহান্নামের একটি উপত্যকা, যা থেকে বাঁচার জন্য জাহান্নাম দৈনিক চার শতবার আশ্রয় প্রার্থনা করে। তারা বলেন, হে আল্লাহ্র রাসূল! তাতে কারা প্রবেশ করবে? তিনি বলেনঃ যারা প্রদর্শনেচ্ছার বশবর্তী হয়ে কাজ করে সেসব কুরআন পাঠকের জন্য তা তৈরি করা হয়েছে। যে সকল কুরআন পাঠক (বিশেষজ্ঞ) শাসক গোষ্ঠীর সাথে দেখা-সাক্ষাৎ করে তারা আল্লাহ্র কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট ক্বারী। মুহারিবী (রহঃ) বলেন, এর দ্বারা যালিম ও অত্যাচারী শাসকদের বুঝানো হয়েছে। ৭/২৫৬ (১) আবূল হাসান-হাযিম ইবনু ইয়াহ্ইয়া- আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও মুহাম্মাদ ইবনু নুমায়র-ইবনু নুমায়র-মুআবিয়াহ আন-নাসরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি সিকাহ (নির্ভরযোগ্য) রাবী। তিনি এই সানাদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ৭/২৫৬ (২) ইব্রাহীম ইবনু নাসর- আবূ গাসসান ইবনু ইসমাঈল-আম্মার ইবনু সায়ফ- আবূ মুআয-মালিক ইবনু ইসমাঈল বলেন, আম্মার (রহঃ) বলেছেনঃ রাবী আবূ মুআয-এর পর মুহাম্মাদ ছিলেন নাকি আনাস ইবনু সীরীন ছিলেন তা আমি অবগত নই।
حدثنا علي بن محمد، ومحمد بن اسماعيل، قالا حدثنا عبد الرحمن بن محمد المحاربي، حدثنا عمار بن سيف، عن ابي معاذ البصري، ح وحدثنا علي بن محمد، حدثنا اسحاق بن منصور، عن عمار بن سيف، عن ابي معاذ، عن ابن سيرين، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " تعوذوا بالله من جب الحزن " . قالوا يا رسول الله وما جب الحزن قال " واد في جهنم يتعوذ منه جهنم كل يوم اربعماية مرة " . قالوا يا رسول الله ومن يدخله قال " اعد للقراء المرايين باعمالهم وان من ابغض القراء الى الله الذين يزورون الامراء " . قال المحاربي الجورة . قال ابو الحسن حدثنا حازم بن يحيى حدثنا ابو بكر بن ابي شيبة ومحمد بن نمير قالا حدثنا ابن نمير عن معاوية النصري وكان ثقة ثم ذكر الحديث نحوه باسناده . حدثنا ابراهيم بن نصر، حدثنا ابو غسان، مالك بن اسماعيل حدثنا عمار بن سيف، عن ابي معاذ، . قال مالك بن اسماعيل قال عمار لا ادري محمد او انس بن سيرين
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Sunnah (Introduction)
- Hadith Index
- #256
- Book Index
- 256
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
